যুদ্ধবিরতির সুযোগ: ভূগর্ভে চাপা পড়া অস্ত্র উদ্ধার করছে ইরান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৬, ৭:০১:৪৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় যেসব মিসাইল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সেগুলো দ্রুত উদ্ধার করা হচ্ছে। একই সাথে গোপনে সংরক্ষিত অস্ত্রভাণ্ডারও পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ও চাপা পড়া অস্ত্র ও মিসাইল উদ্ধার করছে ইরান। শুক্রবার (১ মে) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় যেসব মিসাইল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সেগুলো দ্রুত উদ্ধার করা হচ্ছে। একই সাথে গোপনে সংরক্ষিত অস্ত্রভাণ্ডারও পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন ⤵
দুইজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরো বলা হয়, ইরান স্বল্প সময়ের মধ্যে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন ও জোরদার করতে চাইছে। এর লক্ষ্য, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা আঘাত হানার সক্ষমতা অর্জন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে অবহিত করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। পরবর্তী প্রতিক্রিয়ায় ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু হতে পারে।
সূত্র: আল জাজিরা




