বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বিজয় দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ৪:৪৮:০৪ অপরাহ্ন
সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি: যুক্তরাজ্যের বার্মিংহামে নব গঠিত মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করেছে।
এতে ছিল বয়সভিত্তিক শিশু- কিশোরদের দুই গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সারগর্ভ আলোচনা, শিল্পীদের মনমুগ্ধকর দেশাত্মবোধক গান।
মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সভাপতি বিশিষ্ট ছড়াকার বাংলা মেইল সম্পাদক সাংবাদিক সৈয়দ নাসির এতে সভাপতিত্ব করেন। পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক গবেষক কবি সৈয়দ মাসুম ও পরিষদের অন্যতম সদস্য কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ কমিউনিটির নানা মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত বাহার উদ্দিনের মনমুগ্ধকর যৌথ পরিচালনায় মহান বিজয় উৎসবের প্রতিটি মুহুর্ত উপস্থিত সকলে উপভোগ করেন।
অনুষ্ঠানের প্রথম অংশটি ছিল খুবই আকর্ষণীয় বয়স ভিত্তিক দুই গ্রুপে নানা বয়সি শিশু- কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা। এরপর শুরু হয় আবৃত্তি, বিশিষ্ট সাহিত্যিকদের আলোচনা সভা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি নূরুজ্জামান মনি। আরও অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবৃত্তি করেন, কবি ও গীতিকার মজিবুল হক মনি, কমিউনিটি ব্যক্তিত্ব কমরেড মসউদ আহমদ, কবি ও গবেষক তাঁবেদার রসুল বকুল, বিশিস্ট সাংবাদিক ও কলামিস্ট ফারুক যোশি, কাউন্সিলার সাদেক মিয়া সমসু, কবি লিয়াকত খাঁন, বিশিস্ট মিডিয়া ব্যক্তিত্ব উপস্থাপিকা কবি হাফসা ইসলাম, নূরুন্নাহার, ইবাদুল ইসলাম ফয়সল, কামরুল ইসলাম কামরুল, কবি নুরুস সুফিয়ান চৌধুরী প্রমুখ।
পরিষদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডের সভাপতি বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ, পরিষদের সম্মানিত কোষাধ্যক্ষ দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ বদরুল আলম।
বার্মিংহাম কমিউনিটির পক্ষ থেকে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগের সভাপতি হাজী কবির আহমদ, বিশিষ্ট কমিউনিটি ও রাজনৈতিক নেতা এনামুল হক খাঁন নেপা, বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ও রাজনৈতিক নেতা সয়ফুল আলম, বিশিষ্ট কমিউনিটি নেতা হবিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্তাকিম, বিশিষ্ট কমিউনিটি ও রাজনৈতিক নেতা জুনেদুর রহমান জুনেদ, পূর্বানাট এম,বি, ই এর কর্ণধার বিশিষ্ট নাট্য অভিনেতা সাংস্কৃতিক কর্মি মুরাদ খাঁন, কমিউনিটি ও রাজনৈতিক নেতা হাজী ফখরুল ইসলাম, কমিউনিটি ও রাজনৈতিক নেতা মোহাম্মদ শুকুর , এরশাদ আলী, একাউন্টেন আবু নওশাদ, স্বাধীন বাংলার সম্পাদক ওবায়দুল হক খোকন প্রমুখ।
শিল্পী রোজী সরকার ও তাঁর দলের হৃদয়ছোঁয়া দেশাত্মবোধক গানগুলো আর কবিদের সুন্দর কন্ঠের আবৃত্তি বিজয় উৎসবকে উপভোগ্য করে তোলায় উপস্থিত অতিথিরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।
পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কোষাধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ বদরুল আলম। পরিশেষে বিজয় উৎসবের আয়োজকদের পক্ষ থেকে বৃটেনের বিভিন্ন শহর থেকে বৈরী আবহাওয়ার মধ্যে কস্ট করে এসেছেন এবং যে অভিবাবক তাঁদের ছেলে-মেয়েসহ উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করতে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞা জানান। পরিশেষে শিশু- কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।



