বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে-র নতুন কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:৩৭:১৭ অপরাহ্ন
লন্ডন অফিস: বিশ্বনাথ ডেভেলপমেন্ট সোশ্যাল ট্রাস্ট ইউকে-র দ্বিবার্ষিক সাধারণ সভা গত ৫ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সহ-সভাপতি মাহফুজুর রহমান রিপন এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজিজুর রহমান|
স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি মাহফুজুর রহমান রিপন। বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এবং ট্রাস্টের আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ শাহ সিরাজুল ইসলাম|
সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি মোহিত মিয়া, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহাদুর রহমান মোনায়েম, সমাজসেবা সম্পাদক আব্দুর রব মাসুম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কার্যকরী কমিটির সদস্য কবি শেখ শামসুল ইসলাম, আনোয়ার খান, সেলিম আহমেদ, শাহেদ আহমেদ, আশিক আলী, আল আমান সুমন, আফিকুল ইসলাম, গৌছ আলী, আহমেদ কবির কামরুল চৌধুরী, মিনহাজুল মামুন, খালেদ আহমদ প্রমুখ |
সভায় ট্রাস্টি মরহুম আলহাজ্ব ফিরোজ খান (পংকি) সাহেবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়|
সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ও ট্রেজারের আর্থিক রিপোর্ট অনুমোদন দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত করে মাহফুজুর রহমান রিপনকে সভাপতি, জিয়াউল হক জিয়াকে পুনরায় সাধারণ সম্পাদক ও পুনরায় শাহ সিরাজুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য অনুমোদন করেন উপস্থিত ট্রাস্টিবৃন্দ। এবং পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী কিছুদিনের মধ্যে করা হবে বলে সবাই মতামত ব্যক্ত করেন | সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন|




