সমাজ সংস্কারক ও আদর্শ রাজনীতির কিংবদন্তি ছিলেন সৈয়দ আব্দুল হান্নান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২২, ২:১১:০৬ অপরাহ্ন
বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ
সারওয়ার কবির: ন্যাপ সিলেট জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, প্রগতিশীল আন্দোলনের পুরোধা, স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক জননেতা সৈয়দ আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ন্যাপ যুক্তরাজ্যের সভাপতি আব্দুল আজিজ ময়না মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ বলেন, “সমাজ সংস্কারক ও আদর্শ রাজনীতির কিংবদন্তি আব্দুল হান্নান সততার মূর্ত প্রতীক ছিলেন। সারাজীবন তিনি মানুষের রাজনীতি করেছেন। সততাকে তিনি হৃদয়ে ধারণ করেছেন, সমাজ সংস্কারে ভূমিকা রেখেছেন। তার মতো সৎ রাজনীতিবিদের জীবন নিয়ে আলোচনা করলেই সমাজে গুণীজনের সৃষ্টি হবে।”
বক্তব্য রাখছেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক
সভার প্রধান বক্তা সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, “গনমানুষের নেতা আব্দুল হান্নান আমার শশুর ছিলেন। তিনি তার প্রত্যেক সন্তানকে মানুষ করার চেষ্টা করেছেন। আব্দুল হান্নান জনগণকে ভালোবেসে, গণমানুষকে সাথে নিয়ে রাজনীতি করেছেন। মানুষ তার কর্মের জন্য যুগ—যুগান্তরে স্মরণ করবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলর আহবাব হোসেন, জাসদ যুক্তরাজ্যের সভাপতি হারুনুর রশীদ, জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, ড. মোখলেসুর রহমান, বিসিএ’র সাবেক সভাপতি ইয়াকুব কামাল, একাউন্টেন্ট এম এ রকিব।
উপস্থিত অতিথিবৃন্দ
সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান, জাসদ নেতা কবি মুজিবুল হক মনি, এডভোকেট এম এ করিম, মামুন কবির চৌধুরী, সাবেক কাউন্সিলর আব্দুশ শহীদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ জামান নাসের, সৈয়দ গোলাব আলী, শফিক আহমদ, আমিনুল হক জিল্লু, যুবনেতা জামাল খান, জুবায়ের আহমেদ, সাংবাদিক সারওয়ার কবির, আব্দুল বাসিত, কামরুল ইসলাম, সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ তারেক আহমেদ, সৈয়দ আলফু মিয়া, ইকবাল হোসেন, মাহবুব আহমেদ, সৈয়দ বেলাল আহমদ, আকবর খান প্রমুখ।


