গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২২, ১০:৫৫:০৩ অপরাহ্ন
লন্ডন অফিস : গোলাপগন্জ উপজেলার প্রবাসীদের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ২৮ মার্চ সোমবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনজুর আহমদ শাহনাজের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য শাহীন আহমদ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সেলিম আহমেদ। তিনি তার বক্তব্যের শুরুতে কার্যকরী কমিটির সদস্যদের স্বাগত জানান এবং গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে কর্তৃক গৃহীত সকল পদক্ষেপের প্রতি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আগামী ১৬ রমজান, (১৭ এপ্রিল) রোববার গোলাপগন্জ হেল্পিং হেন্ডস্ ইউকের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। দোয়া ও ইফতার মাহফিলকে সফল করার জন্য ৬ সদস্যের একটি সাবকমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ শাহনাজ, কোষাধ্যক্ষ হাসান আহমেদ, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ফেরদৌস আলম ও সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ।
কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি মোরশেদ আলম চৌধুরী রাহী, কোষাধ্যক্ষ হাসান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, সহ কোষাধ্যক্ষ মাহবুব হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম সামুন, সদস্য-বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক মিকাইল আহমেদ চৌধুরী, শিক্ষা সম্পাদক তাজ উদ্দিন, নির্বাহী সদস্য যথাক্রমে বেলাল হোসেন, আফসারুল ইসলাম, শাব্বির আহমেদ সাহেদ, মুহিবুল হক, সাদেক আহমেদ, শাহীন আহমেদ এবং কো-অপটেড নির্বাহী সদস্য যথাক্রমে, মোঃ তাজুল ইসলাম, ফেরদৌস আলম, রোমান আহমদ চৌধুরী প্রমুখ।


