হাবিপ্রবি-তে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২২, ১১:৫৬:২২ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর : বাংলাদেশকে বিজ্ঞানে এগিয়ে নিতে প্রতিবছর অনুষ্ঠিত হয় বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড। সেই ধারাবাহিকতায় এবারও হাবিপ্রবি তে অনুষ্ঠিত হলো আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২২।
ক্যাডেট কলেজ সহ রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের পতাকা এবং সমকালের পতাকা উত্তোলন করা হয়।
শুক্রবার (১এপ্রিল) সকাল ৯ টায় এ আয়োজনের উদ্বোধন করেন হাবিপ্রবি -র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামাতন। এসময় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বিধান চন্দ্র হালদার, দৈনিক সমকালের সহ সম্পাদক আবেদ, সমকালের দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ প্রামাণিক।




