সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে লন্ডন মহানগর বিএনপির অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২২, ৩:৪৮:৪০ অপরাহ্ন
সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ
লন্ডন অফিস : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সম্মেলন ও কাউন্সিল তৃণমূলের সরাসরি ভোটে নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) লন্ডন মহানগর শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।
এক বিবৃততে তারা বলেন, তৃণমূল থেকে গড়ে ওঠা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল পরিচ্ছন্ন রাজনীতিবিদ এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে।
বার্তায় লন্ডনের নেতৃবৃন্দ আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলকে তৃণমূল থেকে শক্তিশালী করে তোলার জন্য গণতান্ত্রিকভাবে সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া সিলেট জেলা থেকে শুরু হল তা আগামী দিনে বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আর এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একটি গণতান্ত্রিক অধিকার হিসাবে বাংলাদেশের মানুষের কাছে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দিনে দিনে তা আরো বৃদ্ধি পাবে। আগামী দিনে স্বৈর শাসনের পতনের আন্দোলনকে ত্বরান্বিত করতে এই সকল সম্মেলনের মাধ্যমে বেরিয়ে আসা নেতৃবৃন্দ ফ্যাসিবাদী সরকারের পতনকে ত্বরান্বিত করবেন বলে আমরা আশা করি।
সেইসাথে নির্বাচিত নেতৃবৃন্দ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকলেই আমরা একই পরিবারের সদস্য হিসাবে দলকে আরও শক্তিশালী করে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এগিয়ে যাবে বলেআশাবাদ ব্যক্ত করেছেন লন্ডন বিএনপির নেতৃবৃন্দ।




