মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম সিএমএইচে, অবস্থা সংকটাপন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২২, ১১:৫১:৫৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক)। সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি।
বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন মেজর জেনারেল ইবরাহিম।
পরে তাকে সকাল আটটার দিকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তার ব্রেইন স্ট্রোক হয়েছে। আজ বুধবারই তাঁর ব্রেইনে রিং পড়ানো হবে।




