সমাজসেবক মকিস মনসুরকে দেখতে লন্ডন থেকে কার্ডিফে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২২, ৬:৩৯:০৭ অপরাহ্ন
লিমন ইসলাম, কার্ডিফ : যুক্তরাজ্যের সাউথ ওয়েলস আওয়ামী লীগের সিনিওর সহ সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ওয়েলস যুবলীগের প্রাক্তন সভাপতি, ওয়েলস ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিটি অব মৌলভীবাজার এর আহবায়ক, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি, ও ওয়েলসের সাবেক চেয়ারপার্সন, ইউকেবিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি নেতা অসুস্থ মোহাম্মদ মকিস মনসুরকে দেখার জন্য লন্ডন থেকে গতকাল ২৭ মার্চ রোববার ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে এসেছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য থেকে প্রতিনিধি দল ও স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মোহাম্মদ মকিস মনসুরের বাসভবনে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার মাহমুদুর রহমান মাহমুদ, ওয়েষ্ট লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাফিজ বক্কর, কেমডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির মিয়া প্রমুখ।
মোহাম্মদ মকিস মনসুরের বাসভবনে তখন আরও উপস্থিত ছিলেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ হান্নান, ওয়েলস আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম নজরুল , সহসভাপতি এস এ রহমান মধু ,শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান এম আক্তারুজ্জামান কোরেশি নিপু, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারণ সম্পাদক রকিবুর রহমান, ট্রেজারার এ বি রুনেল, ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ সিবুল, ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি, মোহাম্মদ সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির ও সহ সভাপতি আব্দুর রুউফ তালুকদার ও যুবনেতা মউলা মিয়া,সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছাড়া তখন লন্ডন থেকে অসুস্থ মকিস মনসুর এর সাথে ফোনে কথা বলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরিফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, ও বাংলাদেশ থেকে মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী প্রমুখ।
কার্ডিফে সাউথ ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম মর্তুজাসহ আরও অনেকের সাথে নেতৃবৃন্দের সাক্ষাৎ হয়েছে। কার্ডিফের মায়া রেষ্টুরেন্টে আপ্যায়ন করা হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী বলেন,
মকিস মনসুরের শরীর অনেক ভালোর দিকে, বহু দিন পর স্নেহভাজন মকিসের মুখে হাসি দেখে আমরা সকল খুবই খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, মকিস মনসুরের পুরাপুরি সুস্থতার জন্য তিনি কমিউনিটির সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অপেন হার্ট সার্জারী সফলভাবে সম্পন্ন হওয়ায় পর মকিস মনসুর এখন বাসায় অবস্থান করছেন।



