লন্ডনে ব্যারিষ্টার মোঃ ইয়াহিয়ার ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২২, ১২:১২:১৯ অপরাহ্ন
লন্ডন অফিস : সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যলয়ের ইকবাল হল শাখার (১৯৬৫-১৯৬৬ সাল) সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭২ সালে ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক এমপি পদপ্রার্থী, কমিউনিটি নেতা আলহাজ্ব ব্যারিষ্টার মোঃ ইয়াহিয়া, গতকাল শনিবার ২৬ মার্চ সকাল সাড়ে নয়টায় লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তাঁর দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাদেঝিগলী গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরোপকারী, সমাজসেবী, পরহেজগার ও সুন্দর মনের অধিকারী একজন মানুষ। তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়ে প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।
মৃত্যুকালে ব্যারিস্টার মো: ইয়াহিয়া স্ত্রী, ১ পুত্র ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা আগামীকাল সোমবার ২৮ মার্চ বাদ যোহর ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।




