জিএসসির সাউথইষ্ট রিজিওনের কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২২, ১২:১৫:৩৭ অপরাহ্ন
লন্ডন অফিস : যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সাউথ-ইস্ট রিজিওনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন এম এ আজিজ। সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধূরী। গত রোববার (২০ মার্চ) বিকাল ৫টায় ১৩৫ কর্মাশিয়াল ষ্ট্রিট জিএসসির কেন্দ্রীয় অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
নবীন ও অভিজ্ঞ প্রবীণদের সমন্বয়ে গঠিত নব নির্বাচিত সকল সদস্যদেরকে সভায় পরিচয় করিয়ে দেয়া হয় ও নব-নির্বাচিত সকল নের্তৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী এবং ট্রেজারার সূফি সোহেল আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম, এ, গফুর, মোঃ আবুল কালাম, আলহাজ্ব তৌফিক আলী মিনার, আব্দুল মালিক কুটি, মামুনুর রশিদ, জাহাঙ্গীর খান, সৈয়দ জিল্লুল হক, কাউন্সিলার জোছনা ইসলাম, কাউন্সিলার ফয়জুর রহমান, সাঈদা লাভলী চৌধুরী, সাজু আহমদ, ইন্জিনিয়ার হাবিবুর রহমান, মির্জা আফছর বেগ, মোঃ আখলাকুর রহমান, আবুল মিয়া, শাহ শাহিদুর রহমান, জাকির হোসেন, মিনাল আহম্মদ চৌধুরী, মোঃ আব্দুল কাদির, মওলানা রফিক আহম্মদ রফিক, অ্যাডভোকেট মোমিন আলী, ফারুক মিয়া জিলু, কাজী তাজউদ্দিন আহম্মদ আকমল, সালেহ আহম্মদ, মোঃ আজম আলী, মোঃ শাহজাহান খান প্রমূখ নেতৃবৃন্দ। এছাড়া অবজার্ভার হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জিএসসি’র কেন্দ্রীয় নেতা ড: রোয়াব উদ্দিন ও ইষ্টলন্ডন শাখার এডুকেশন সেক্রেটারী শাহান চৌধুরী।
অনুষ্ঠানে প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটির তালিকায় আছেন চেয়ারপার্সন এম, এ, আজিজ, সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধূরী, ট্রেজারার সূফি সোহেল আহম্মদ, ভাইস-চেয়ারপার্সন যথাক্রমে সর্বজনাব এম, এ, গফুর, ব্যারিষ্টার মাসুদ আহম্মদ চৌধূরী, কাউন্সিলার জ্যোছনা ইসলাম, মামুনুর রশিদ, কাউন্সিলার ফয়জুর রহমান, জাহাঙ্গীর খান, মোহাম্মদ আবুল কালাম, আলহাজ্ব তৌফিক আলী মিনার, মৌলানা রফিক আহম্মদ ও মোহাম্মদ আখলাকুর রহমান।
তাছাড়া জয়েন্ট সেক্রেটারী হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে মোঃ আব্দুল মালিক কুটি, অ্যাডভোকেট মোমিন আলী, মির্জা আফছর বেগ, জয়েন্ট ট্রেজারার হিসাবে মোহাম্মদ আবুল মিয়া, দেলোয়ার হোসেন ও শাহ আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ জিল্লুল হক, সহ সাংগঠনিক সম্পাদক শাহ শাহিদুর রহমান ও মোঃ মিনাল আহম্মদ চৌধূরী, মেম্বারশীপ সেক্রেটারী পদে সালেহ আহম্মদ চৌধুরী আল্ফু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী পদে মোহাম্মদ সাজু আহমদ , রিলিজিয়াস সেক্রেটারী পদে কামরুল হাসান চৌধুরী, এডুকেশন সেক্রেটারী পদে ইন্জিনিয়ার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদীকা পদে সাঈদা লাভলী চৌধুরী,
ইমিগ্রেশন এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারী পদে জাকির হোসেন, ইন্টারন্যাশনাল সেক্রেটারী পদে মোহাম্মদ আব্দুল কাদির, স্পোর্টস সেক্রেটারী পদে মোহাম্মদ আজম আলী, ইয়ূথ সেক্রেটারী পদে সালেহ আহম্মদ, স্যোসিয়েল ওলফেয়ার সেক্রেটারী পদে ফারুক মিয়া ( জিলু ) এবং ইসি মেম্বার হিসাবে জুবেল আহম্মদ বেলাল, মোহাম্মদ শাহজাহান খান ও মোহাম্মদ শিপ্লু আহম্মদ প্রমূখ সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ কার্য্যকরি কমিটিকে সর্বসম্মতভাবে অনুমোদন করা হয় । একইসাথে সমাজকর্মে অভিজ্ঞ জিএসসি’র ১২ জন বোনাফাইড সদস্যকে নবগঠিত কার্য্যকরি কমিটিতে কো-অপ্ট করার প্রস্তাবও সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।
অনুষ্ঠানে আসন্ন মাহে রমজানে বৃহত্তর সিলেট বিভাগে গরীব ও অসহায় মানুষের সাহায্যে জিএসসি কেন্দ্রীয় কমিটির “ঈদ স্মাইল প্রজেক্টে” এর অধীনে তহবিল সংগ্রহে সাউথইষ্ট রিজিওনের ইসি কমিটির প্রত্যেক সদস্যকে তাদের যাকাত ও ফিতরা থেকে বেশী পরিমান অর্থ ঈদ স্মাইল তহবিলে দান করার জন্য অনুরুধ জানানো হয়। সভাস্থলেই বেশ কয়েকজন সদস্য ঈদ স্মাইল তহবিলে মুক্ত হস্তে দান করেছেন এবং অন্যান্য সদস্যগণকে রোজা শুরু হওয়ার আগেই তাদের যথাসাধ্য দান করার জন্য অনুরুধ জানানো হয়।
জিএসসির প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও সকল অসুস্থ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের অন্যতম ভাইস-চেয়ারপার্সন মওলানা রফিক আহম্মদ।




