শাহনান বখত সিটি অব লন্ডনের কাউন্সিলম্যান নির্বাচিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২২, ৯:৫৮:২১ অপরাহ্ন
লন্ডন অফিস : সিটি অব লন্ডন কর্পোরেশনের নির্বাচনে ব্রড স্ট্রিট ওয়ার্ড থেকে শাহনান বখত কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৪ মার্চ।
শাহনান বখত এক হাজার বছরের সিটি অব লন্ডন কর্পোরেশন নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি যিনি বিপুল ভোটে কাউন্সিলমেন নির্বাচিত হলেন।
২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি অব লন্ডন কর্পোরেশনের নীতিনির্ধারক হিসেবে কাজ করেন কাউন্সিলম্যানগণ। কাউন্সিল নির্বাচনে ১০০ জন প্রতিদ্বন্দী অংশগ্রহণ করেন। এরমধ্য থেকে ৫ জন নির্বাচিত হয়েছেন। শাহনান একমাত্র দ্বিতীয় বাঙালি যিনি এই পদে নির্বাচিত হয়েছেন।
শাহনান বখতের দেশের বাড়ি সুনামগঞ্জ শহরের আরফিন নগর এলাকায়। তিনি ইনভেস্টমেন্ট ব্যাংকের একজন ভাইস প্রেসিডেন্ট, সুনামগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের প্রধান উপদেষ্টা শাহাগির বখত ফারুকের পুত্র। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হুমায়ূন ভক্ত মুহিত এবং সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নাদের বক্তের ভাতিজা শাহনান বখত সকলের দোয়াপ্রার্থী।
![]()




