ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনা, ৫ জন গুরুতর আহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২২, ৫:৫৮:৫১ অপরাহ্ন
সংবাদদাতা : কুলাউড়া স্টেশন থেকে সিলেট শহরের উদ্দেশে যেতে থাকা একটি মাইক্রোবাস (লাইটেস) ফেঞ্চুগঞ্জ উপজেলার হজরত শাহমালুম মাজারের পাশের রাস্তায় (মেডিকেল রোড) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে ৫ জন গুরুতর আহত হয়েছেন। মাইক্রোবাসটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আহতদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




